ইন্টারনেট ব্যবসার অধিকার চাইলো কোয়াব

১৯ আগষ্ট, ২০২৪ ১০:৩৯  

বৈষম্যের বিরুদ্ধে মানবন্ধনে কোয়াবের ৬ দফা দাবি

আইএসপি’র পাশাপাশি এবার পরোক্ষ ভাবে ইন্টারনেট ব্যবসায়ের অধিকার চাইলো ক্যাবল অপারেটরসরা। একইসঙ্গে এফটিপি, অ্যাপস বা ওয়েবের মাধ্যমে দেশী বিদেশী চ্যানেল সম্প্রচারের প্রযুক্তির ব্যবহারেও বাধ সাধছে স্যাটেলাইট সম্প্রচার পরিবনে সংশ্লিষ্ট এই ব্যবসায়ীরা। এই লক্ষ্য বাস্তবায়নে তারা বিটিআরসি’র ৭/৬ ধারাকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি করেছে। এই ব্যবসায়ীরা মনে করেন, আইএসপি লাইসেন্সিং গাইড লাইনের এই ধারাটি তাদের জন্য বৈষম্য সৃষ্টি করেছে।

সোমবার রাজধানীর প্রশাসনিক এলাকা আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামেন মানবন্ধন করে এসব দাবি জানানো হয়।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বংলাদেশের (কোয়াব) সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের নেতৃত্বে মানববন্ধনে প্রায় অর্ধশত ক্যাবল ব্যবসায়ী অংশ নেন। এসময় ঝির ঝির বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভাকারীদের প্রায় সমানসংখ্যক গণমাধ্যম কর্মী মানবন্ধন অনুষ্ঠানটি কাভার করেন। রাস্তার ওপর ভিড় করেন বেশ কিছু উৎসুক জনতা।

এসময় মানবন্ধনের অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘ ২৮ বছর ধরে তারা বাড়ি বাড়ি স্যাটেলাইট সংযোগ পৌঁছে দেন। কিন্তু আইপি টিভি’র কারণে তারা এই ব্যবসায়েও পিছিয়ে পড়েছেন।

মানববন্ধনে কোয়াব সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি পেশ করেন। দাবিতে তিনি লাইসেন্স গাইড লাইন আইনের ৭/৬ ধারা বাতিল করে তাদের জন্যও যেন ইন্টারনেট ব্যবসার সুযোগ ফিরিয়ে দেয়া হয়।